বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এসময় তারা মহাসড়ক অবরোধ করে।

পরে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

সোমবার (১ জুন) সকালে এই ঘটনা ঘটে বলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজ্জাকুল হায়দার নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক রেজ্জাকুল হায়দার জানান, শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে গাজীপুরা এলাকার তানাজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা সকালে কারখানায় এসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে অবরোধ করে। এসময় ওই মহাসড়কের উভয় লেনে চলাচলকারী বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

শিল্প পুলিশের এই পরিদর্শক আরো জানান, কাজ না থাকায় মালিকপক্ষ তাদের ২ হাজার ৮১০ জন শ্রমিকরে মধ্যে আইন মোতাবেক সকল পাওনাদি পরিশোধ করে এক হাজার ২৯৬ জন শ্রমিক ছাঁটাই করতে চাচ্ছেন।

অপরদিকে, শ্রমিকদের যাতে ছাঁটাই না করা হয় এর জন্য তারা বিক্ষোভ করেন এবং মহাসড়কে নামেন। আগামী ৪ জুন মালিকপক্ষের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বললে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। পরে যানবাহন চলাচল শুরু হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com