বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে।

গাজীপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে।

রোববার (২৬ জুলাই) দিবাগত মধ্যরাতে গাজীপুরের সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় বন্দুকযুদ্ধ হয়।র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, রাত আড়াইটার দিকে বন্দুকযুদ্ধ হয়।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছর।র‌্যাব জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে- এক দল ডাকাত ন্যাশনাল পার্ক এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র‌্যাবের টহলদল ঘটনাস্থলে পৌঁছলে তারা গুলি করে। র‌্যাবের সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এতে র‌্যাবের এক সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com