মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনার মতো আমরা বন্যাও মোকাবিলা করবো: আ ক ম মোজাম্মেল হক

করোনার মতো আমরা বন্যাও মোকাবিলা করবো: আ ক ম মোজাম্মেল হক

রফিক সরকার, গাজীপুর

করোনাভাইরাসের মতো বন্যাকেও সফলভাবে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। বন্যা মোকাবিলার জন্য সর্বতোভাবে সরকারের সব প্রস্তুতি রয়েছে।

শনিবার গাজীপুরের কালিয়াকৈরে মজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অথিতির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমরা করোনা মোকাবিলা করছি। এখন বন্যা মোকাবিলা করছি। বন্যায় একটি মানুষও মৃত্যুবরণ করবে না। এমন কি একটি পশুও না। এ সরকার শত ব্যথা বুকে ধারণ করেই মানুষের পাশে রয়েছেন।

তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশে ত্রিশ বছর রাজত্ব করেছিলো, তারা এই দেশকে ধ্বংস করে শেষ প্রান্তে নিয়ে গিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্থান থেকে দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও কাজী হাফিজুল আমীন। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com