বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কৃষক বাচলে দেশ বাচবে শেখ হাসিনা সরকার তাই কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে -মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী

কৃষক বাচলে দেশ বাচবে শেখ হাসিনা সরকার তাই কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে -মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী


মোঃ মিজানুর রহমান,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনে করেন কৃষক বাচলে দেশ বাচবে তাই বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভতুর্কি দিয়ে কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কিটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি দিচ্ছেন। কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক একাউন্টের ব্যাবস্থা করেছেন। সার, বীজ ও বিদ্যুতের জন্য এখন আর কৃষককে গুলি খেতে হয়না অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কানসাটে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল।


মন্ত্রী রবিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন দেশীয় মাছের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। মাছ রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছে। কৃষকদের পাশাপাশি জেলেদের জন্যও সরকার ভর্তুকি দিয়ে তাদের নানা ধরনের সহায়তা প্রদান করছে। বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবকদের চাকরীর পেছনে না ঘুরে খামার-শিল্প গড়ার মধ্য দিয়ে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বি হওয়ার আহ্বান জানান। এ লক্ষে জননেত্রী শেখ হাসিনার সরকার সহজ শর্তে ও জামানত বিহীন ঋন সুবিধা দিচ্ছেন।


উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পিরোজপুর কৃষি সম্প্রসারন অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ চিন্ময় রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.হামিদ, পৌরসভার মেয়র গোলাম কবির, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কৃষক লীগ সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম সিকদার, উপজেলা কৃষিসম্প্রসারন অফিসার চপল কৃষ্ণ নাথ প্রমুখ।


পরে মন্ত্রী কৃষকদের মাছে কৃষিযন্ত্রপাতি বিতরণ শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com