মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
টঙ্গীতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেপ্তার-১১

টঙ্গীতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেপ্তার-১১

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান করে ৬ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ১১ জন অপরাধীকে আটক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসব ঘটনায় শুক্রবার (২৪ জুলাই) থানায় একাধিক মামলা দায়েরের পর শনিবার (২৫ জুলাই) সকলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টায় টঙ্গী বাজার এলাকা থেকে ২১শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন শাহিন (২৫) ও হোসাইন (২০) নামে ২ চিহ্নিত মাদক বহনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় এনে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিকার করে উদ্ধারকৃত ইয়াবাগুলো তাদের মহাজন নোয়াখালী জেলার রায়পুর থানার সাগরদী গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম সবুজের। টঙ্গী আরিচপুর ভরান মসজিদ রোডে উজ্জল খানের বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অভিযানের পর থেকে মাদকের চিহ্নিত ব্যবসায়ী সবুজ পলাতক রয়েছে। এর আগে টঙ্গী বিভিন্ন এলাকায় অভিযান করে পুলিশের পৃথক পৃথক দল মরকুন পশ্চিমপাড়া থেকে ২০ পিছ ইয়াবাসহ শিপনকে (১৯), এক কেজি গাঁজাসহ কেরানীরটেক থেকে ফারুককে (২৫) ও পূর্ব আরিচপুর এলাকায় নিজ বাসা থেকে পারভেজ হোসেনকে (২৪) পঞ্চাশ পিছ ফেন্সেডিলসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাতে এসব অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com