বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে আবারো সংঘবদ্ধ ৪ গরুচোর গ্রেপ্তার

নবীনগরে আবারো সংঘবদ্ধ ৪ গরুচোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত ৬ জুলাই একটি সংঘবদ্ধ চোরাই চক্রের ৫ জন গরু চোরকে গ্রেপ্তার করার পর আবারো গতকাল ২৫ জুলাই শনিবার রাতে সংঘবদ্ধ আরো ৪ জন গরুচোকে আটক করেছে নবীনগর থানার পুলিশ।


এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯টি চোরাইকৃত গরু উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেলতলা গ্রামের মিলন মিয়া(৪৫), ব্রাহ্মণবাড়িয়া সদর সুহিলপুর হিন্দু পাড়ার সামছুল হক(৪২), সদর সুহিলপুর হিন্দু পাড়ার একই এলাকার হারুন মিয়া(৪০), নরসিন্দী রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের উসমান মিয়া (৪৪) কে আটক করে পুলিশ। গত ২৫ জুইলাই শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেলতলা গ্রামের মিলন মিয়া কে প্রথমে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিজান চালিয়ে ৯টি চোরাই যাওয়া গরু সহ চার জন গরু চোর কে আটক করে পুলিশ।


নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোরাই চক্র। চোরদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়টি চোরাই যাওয়া গরু উদ্ধার করা হয়। এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com