বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে মৃত গরু জবাই করে বিক্রি চেষ্টার দায়ে ৪ জনকে কারাদন্ড

সাভারে মৃত গরু জবাই করে বিক্রি চেষ্টার দায়ে ৪ জনকে কারাদন্ড

রাজধানীর সন্নিকটে সাভারে মৃত গরু জবাই করে বিক্রি চেষ্টার দায়ে চার জনকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২৬ জুলাই) দুপুরে এঘটনায় আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে মানিকগঞ্জ এর পাটুরিয়ার এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রির জন্য সাভারে নিয়ে আসেন। পথে পিকআপ ভ্যানে অজ্ঞাত কারনে একটা গরু মারা যায়। পিকআপ ভ্যানের চালক আজ ভোরে মৃত গরুটি আমিনবাজার নিয়ে স্থানীয় কসাই ফজলুক হকের সাহায্য নিয়ে জবাই করে মাংস বিক্রির উদ্যোগ নেন। পরে এলাকাবাসীর বিষয়টি সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত মৃত গরুসহ চারজনকে আটক করে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের আদালতের হাজির করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত শুনানী শেষে পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেনকে (৩৫) পনের দিন, কসাই ফজলুক হককে (৪৫) তিন দিন এবং তাদের সহকারী আসলামকে (৩৫) পনের দিন ও আবু তাহেরকে (৩৫) তিন দিনের জন্য কারাদন্ড প্রদান করেন। পরে পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com