বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীনগরে বন্যা প্লাবিত এলাকা পরির্দশনে ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার

শ্রীনগরে বন্যা প্লাবিত এলাকা পরির্দশনে ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার

শ্রীনগরে বন্যা কবলিত এলাকা পরির্দশন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার। শনিবার দুপুরের দিকে উপজেলার ভাগ্যকুল বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী বেরি বাঁধ রক্ষা কাজের অগ্রগতি দেখেন।

এছাড়াও ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের বাঘড়া, আল-আমিন বাজার, জুশুরগাঁও, কয়কীর্ত্তণসহ বন্যায় প্লাবিত সড়কটির বিভিন্ন স্থান পরির্দশন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। পরে ভাগ্যকুল ও বাঘড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, মুন্সীগঞ্জ জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মো. কুদ্দুস বুলবুল, শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম,

শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায় কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবু রেজওয়ান, ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মামুন কবির সরদার, স্থানীয় ইউপি সদস্য পারভেজ কবির, আব্দুস সামাদ, রতন সাহা, নাজিম সরদার, হাজী মোকলেসুর রহমান মন্টু খান আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com