বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান, ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদন্ড

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান, ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদন্ড

ঝিনাইদহে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৪ মাদক সেবীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ৩ মাস করে কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এস আই আব্দুল আলিম জানান, শনিবার রাত ৯ টার দিকে শহরের আরাপপুর এলাকার চানপাড়ায় বেশ কয়েকজন যুবক মাদক সেবন করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চানপাড়ার শরিফুল ইসলামের ছেলে সুমন হোসেন, তছির উদ্দিনের ছেলে হাসিবুল, ইউনুচ আলীর ছেলে আরমান আলীকে আটক করা হয়। পরে রাত ১১ টার দিকে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম আদালত বসিয়ে তাদেরকে কারাদন্ড প্রদান করেন। অপরদিকে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তারিক হোসেনকে কাতলামারি এলাকায় মাদক সেবনের অপরাধে ৩ মাস কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com