মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নতুন সিভিএফ দূত সায়মা ওয়াজেদকে তথ্যমন্ত্রীর অভিনন্দন

নতুন সিভিএফ দূত সায়মা ওয়াজেদকে তথ্যমন্ত্রীর অভিনন্দন


জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত মনোনীত হওয়ায় সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে অভিনন্দন জানিয়েছেন পরিবেশ গবেষক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার এক অভিনন্দন বার্তায় সাবেক পরিবেশমন্ত্রী, আওয়ামী লীগের প্রথম ও এক দশকের পরিবেশ বিষয়ক সম্পাদক (২০০২ – ২০১২) ও তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, ‘অত্যন্ত কম কার্বন নি:সারক হয়েও বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের শিকার। কিন্তু গর্বের কথা এই যে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এবিষয়ে অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বে পথিকৃৎ হিসেবে স্বীকৃত।’

‘জননেত্রীর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা সায়মা ওয়াজেদ সিভিএফ দূত হিসেবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির সম্মুখীন দেশগুলোর পক্ষে এখন বিশ্বের সামনে দাঁড়াবেন এবং আমি আন্তরিকভাবে এ দায়িত্ব পালনে তার সর্বোতসাফল্য কামনা করি’, জানান পরিবেশ রসায়নে পিএইচডি হাছান মাহমুদ।

পাশাপাশি সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্যানেল সদস্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংস্থাটির অটিজম বিষয়ক ‘শুভেচ্ছা দূত’ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনরত।

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এর সাথে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু সিভিএফ এর বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ ২০২০-২১ দু’বছরের জন্য এ ফোরামের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com