বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে মহাসড়ক অবরোধে করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক অবরোধে করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে পুরো মাসের বেতন এবং ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে সিটি করপোরেশনের গাজীপুরার একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।

শনিবার (২৫ জুলাই) সকালে চলা এই অবরোধে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় শিল্প পুলিশের একজন এএসপি ও একজন ইন্সপেক্টর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি এমদাদুল হক জানান, সরকার ঘোষিত ১৫ দিনের বেতন এবং ঈদ উপলক্ষে ৩ দিন ছুটি না মেনে ওই এলাকার ভিয়েলা টেক্স পোশাক কারখানার শ্রমিকরা পুরো মাসের বেতন এবং ১২ দিন ঈদের ছুটির দাবি করেন।

এই দাবিতে আজ সকালে গাজীপুরা এলাকায় বিক্ষোভ এবং ঢাকা-ময়মনসিংহ অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে।

এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল শুরু হয়। এ ঘটনায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশের এএসপি এস আলম এবং ইন্সপেক্টর রেজ্জাকুল হায়দার আহত হন।

শিল্প পুলিশের ইন্সপেক্টর রেজ্জাকুল হায়দার জানান, শ্রমিকদের ইটের আঘাতে এএসপি এস আলম নাকে, হাতে ও পায়ে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com