বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোরবানির গরু বিক্রি করতে না পেরে হতাশ খামারি ও ব্যবসায়ীগন

কোরবানির গরু বিক্রি করতে না পেরে হতাশ খামারি ও ব্যবসায়ীগন

কোরবানির ঈদ ঘনিয়ে আসলেও গরু-ছাগলের ক্রয়-বিক্রয়ের আমেজ ছড়িয়ে পড়েনি।

পানছড়ি বাজারে গরু-ছাগলের কমতি না থাকলেও ক্রেতার উপস্থিতি কম। এতে খামারি – ব্যবসায়ী ও ইজারাদারের কপালে হতাশার চিহ্ন দেখা যায়।

গরু খামারি মোঃ আব্দুল মালেক মির্জা জানান তার ছোট বড় দশটি গরু বিক্রির জন্য তৈরি ছিল। এখনো বিক্রি করতে পারে নাই ।

বিশেষ করে ফ্রিজিয়ান জাতের ১১০০ কেজির কালাচাঁদ কে কোন হাটে নিতে না পেরে হতাশায় আছেন। কালাচাঁদ লম্বায় ১০ ফুট উচ্চতায় প্রায় ৬ ফুট। কোরোনা ভাইরাসের কারনে ঈদ উপলক্ষে সমতলের ব্যবসায়ী না আসায় বাজারে চাহিদা কম। তবে তিনি আশাব্যক্ত করে বলেন, এখনো ঈদের অনেক দেরি। সমতলের শিল্পপতিদের থেকে কেউ না কেউ তার ১১০০ কেজির কালাচাঁদ কে কিনে নেবেন।

পানছড়ি বাজার ইজারাদারের হিসাব মতে গত একমাসে ১০০ টি গরু বিক্রি হয় নাই। গরু ব্যবসায়ী আব্দুল হক , ওহেদ মিয়া,, রঙ্গু মিয়া জানান বাজারে স্থানীয় ক্রেতা কম। অনেকেই গরু বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েছে। আবার অনেকের টাকার চাহিদা থাকায় কম দাম গরু বিক্রি করে দিয়েছে। এছাড়াও সমতলের ব্যাপারী না আসায় চাষী সহ আমরা ব্যবসায়ীরা লোকশানের খাতায় পড়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com