মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাজীপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যা

গাজীপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় গাজীপুরে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রোববার বেলা ১২টার দিকে তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

নিহত মানছুরা (১৬) সৌদি প্রবাসী হান্নান মিয়ার মেয়ে। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামে।

স্বজনদের উদ্ধৃত করে শ্রীপুর থানার এসআই মো. আলাউদ্দিন জানান, মানছুরা ২০২০ সালে এসএসসি পরীক্ষায় মানবিক বিষয়ে লতিফপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেন।

রোববার ফল প্রকাশ হয়, তাতে সে ফেল করে।

“এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পরই খালি ঘরে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এ সময় তার মা মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন। মা বাড়িতে ফিরে ঘরে লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে।”  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতলহাল প্রতিবেদন করে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com