বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রসিকে কোরবানির পশু জবাইয়ের জন্য ১১৭টি স্থান নির্ধারণ

রসিকে কোরবানির পশু জবাইয়ের জন্য ১১৭টি স্থান নির্ধারণ

ঈদুল আজহায় কোরবানির পশু যত্রতত্র জবাই না করে নির্ধারিত স্থানে জবাই করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মেয়র বলেন, ‘নির্ধারিত স্থান ছাড়া যততত্রে কোরবানির পশু জবাই রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরিধানের বিষয়টিও দেখভাল করা হবে। কোথাও ব্যতয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রসিকের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।

মোস্তফা বলেন, নগরীর ৩৩টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই করার জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। আমরা চাই নগরবাসী যততত্র জবাই না করে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করুক। সবাই সচেতন হলে ৪৮ ঘণ্টা নয় ২৪ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ করা সম্ভব।

তিনি আরো বলেন, কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণে সিটি করপোরেশন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনার সংক্রমণ রোধ এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণে ইতোমধ্যে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

পশু জবাইয়ের স্থান পরিষ্কার রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মী ও ব্লিচিং পাউডারের ব্যবস্থা রয়েছে উল্লেখ্য করে মেয়র জানান, ‘পরিচ্ছন্নতাকর্মীরা তিনটি জোনে বিভক্ত হয়ে ৩৩টি ওয়ার্ডে দ্রুত বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবে। এতে ১২০টি ট্রলি ও রিক্সাভ্যান এবং ২৫টি ট্রাক ব্যবহার করা হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা। উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com