বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক-১ জন

রাজাপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক-১ জন

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর গালুয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক সৈয়দ জিয়া উদ্দিন রেজভী (৪২) কে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আজ (২৩জুলাই) শুক্রবার দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সাহামিয়ার বাজারে এ ঘটনা ঘটে।

রেজভী রাজাপুর উপজেলার নিজ গালুয়া গ্রামের মোঃ মীর ফরিদ উদ্দিন এর পুত্র। এ ঘটনায় রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত মোঃ কবির হোসেন ওরফে ওমান কবির (৫০) কে আটক করেছে।

আহত রেজভীর ছোট ভাই মোঃ রাজীব জানায়, ঠিকাদারি কাজের টেন্ডার নিয়ে বৃহস্পতিবার রাতে সাহামিয়ার বাজারে শুক্কুরের চায়ের দোকানে বসে রেজভী সাথে কবিরের বাকবিতন্ডা হয়।

এর জের ধরে আজ শুক্রবার দুপুরে কবির তার বোনের ছেলে (ভাগিনা) সহ ৫/৬ জনের একটি দল সাহামিয়ার বাজারে অবস্থান করে। রেজভী বাড়ি থেকে বাজারে এসে রাস্তার পাশে প্রসাব করতে বসলে কবির ও তার লোকজন পিছন থেকে তার হামলা চালায়।

এ সময় রেজভী দেশীয় দারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়াও তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল শরীর থেকে আলাদা হয়ে যায়। স্থানীয়রা আহত রেজভীকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চায়ের দোকানদার মোঃ শুক্কুর জানায়, বৃহস্পতিবার রাতে ঠিকাদারি কাজ নিয়ে রেজভী ও কবির তার দোকানে বসে বাকবিতন্ড হয়।

এক পর্যায়ে রেজভী কবিরকে দুইটি লাথি মারে। এর জের ধরে আজ শুক্রবার দুপুরে কবির এর বোনের ছেলে (ভাগিনা) মোঃ রাকিব রেজভীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়ছে। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com