বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিতাস নদীর পানি

নবীনগরে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিতাস নদীর পানি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিতাস নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে উপজেলার তিতাস নদী ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে করা সর্বশেষ পরিমাপ অনুযায়ী তিতাস নদীর পানি বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর নবীনগর উপজেলার প্রবাহিত হচ্ছে ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে। ইতোমধ্যে নবীনগর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানি আর এক ফুট উপরে উঠলেই নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামের ঘর-বাড়িতে পানি উঠবে। মেঘনা নদীর পানি এখনও পর্যন্ত বিপৎসীমার নিচে থাকলেও নদী ভাঙন শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, তিতাস নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি নবীনগর উপজেলার প্রবাহিত হচ্ছে ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে। পানি আর আধা ফুট উচ্চতায় উঠলে ঘর-বাড়িতে পানি ঢুকে পরবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com