বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে জমির পুরানো সীমানা পিলার সহ নারী প্রতারক আটক

তালতলীতে জমির পুরানো সীমানা পিলার সহ নারী প্রতারক আটক

বরগুনার তালতলীতে জমির পুরানো দু’টি সীমানা পিলারসহ এক নারী প্রতারক চক্রের হোতাকে আটক করেছে পুলিশ। উপজেলার ১নং পচাঁকোড়ালিয়া ইউনিয়নের পচাঁকোড়ালিয়া স্লুইজ বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে শুক্রবার তাকে আটক করা হয়।


জানা গেছে, জমির পুরানো দু’টি সীমানা পিলার নিয়ে তাসলিমা আক্তার চামেলী (৪৮) নামের এক নারী প্রতারক উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইজ বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা দিয়ে বরগুনায় যাচ্ছিল। এ সময় ফয়সাল সিকদার নামের এক সংবাদকর্মী গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন নিয়ে ওই নারী প্রতারককে আটকিয়ে রেখে থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তার সাথে থাকা জমির সীমানার ১টি ভালো ও ১টি ভাঙ্গা পিলার জব্দ করেছে পুলিশ। ওই নারী প্রতারক তাসলিমা আক্তার চামেলী আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের আমিনুল ইসলাম জহিরের স্ত্রী। এব্যপারে ওই নারী প্রতারকসহ ৫জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে।


মামলা নং-১১ তারিখঃ ২৪.০৭.২০২০ইং
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, জমির সীমানার ১টি ভালো ও ১টি ভাঙ্গা পিলারসহ এক নারী প্রতারক চক্রের হোতাকে আটক করে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওই পিলারে ধাতবদ্রব্য আছে কিনা তা জানা যায়নি। তবে পিলার দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আত্মসাত করার খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com