বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাড়ি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে দু্ই ছেলের নির্যাতন

বাড়ি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে দু্ই ছেলের নির্যাতন

বাড়ি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতনের শিকার বৃদ্ধ। এরপর ছেলেরা হত্যার হুমকি দেয়ায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

সন্তানদের নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন গাজীপুর মহানগরীর কামারজুরী এলাকার সত্তর বছর বয়সী জহিরুল হক।

তিনি জানান, রাজধানীর সোনারগাঁও হোটেলে চাকরি করতেন। অবসরে গেছেন ১২ বছর আগে। সঞ্চয়ের টাকা দিয়ে গাজীপুরে পাঁচ কাঠা জায়গা কিনে বাড়ি করেন তিনি। ছেলেদের সেই বাড়ি লিখে না দেয়ায় দিনদিন তাকে সহ্য করতে হয়েছে নির্যাতন। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় ১৩ জুলাই ছেলে একরামুল হক সেলিম ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পুত্রবধূ লুৎফর নাহার লতা ও নুরুন নাহার নিপার বিরুদ্ধে মামলা করেন তিনি। এতে আরো বিপাকে পড়তে হয়েছে তাকে। ছেলেরা হত্যার হুমকি দেয়ায় বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন মেয়ের শ্বশুরবাড়িতে।

বৃদ্ধ জহিরুলের ছোট মেয়ে মর্জিনা বলেন, ভাই-ভাবিদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার বাবা পালিয়ে চলে এসেছেন। এখানেও লোকজন নিয়ে হামলা করেছিল। শেষ বয়সে বাবার ওপর এমন নির্যাতনের বিচার চাই।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, বৃদ্ধ জহিরুল হক তার দুই ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে আমরা তৎপর রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com