বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান

গাজীপুরে নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় দেশি-বিদেশি বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরির একটি নকল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পায় পুলিশ।

এ ঘটনায় জাফর আলী সোহেল নামে কারখানার মালিককে আটক করা হয়েছে। সোহেল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাঠালতলী গ্রামের খালেক আহমদের ছেলে।

পুলিশ জানান, সোহেল গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকার বাককু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে দেড় বছর যাবত সুহেল দেশি বিদেশি উন্নত মানের বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে, ফেইস ওয়াশ ও জনসন বেবি লোশনসহ নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন করে আসছে। এসব নকল প্রসাধনী সামগ্রী গাজীপুরের বিভিন্ন নামি-দামি সুপারশপসহ কসমেটিক দোকানে বাজারজাত করে।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে এসব নকল প্রশাধনী সামগ্রী উদ্ধার করে এবং কারখানার মালিক সোহেলকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী-কাশিমপুর জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, আমবাগ ইউনিক স্কুলের পেছনে অবৈধ প্রসাধনী তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ সময় নকল প্রসাধনী তৈরির মূল হোতা জাফর আলী সোহেলকে আটক করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার কোনাবাড়ি থানায় মামলা হয়েছে।

গাজীপুর সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, শহরের সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি নিষিদ্ধ ২৮৮ পিস বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com