বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকার একটি পোশাক কারখানার কিছু শ্রমিক জুন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চলা এই অবরোধের ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁঞা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. আলমগীর ভূঁঞা জানান, লক্ষীপুরা এলাকার স্টাইল ক্রাফট পোশাকের ২০০/২৫০ জন শ্রমিকের জুন মাসের বেতন বকেয়া ছিল।

ওই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে শিববাড়ী-চৌরাস্তা সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

ওসি আরো বলেন, মালিক পক্ষের সঙ্গে কথা বলে ওই শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com