বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় পলিথিন বিক্রি ও মজুতের দায়ে দোকান মালিককে আর্থিক দন্ড

সাভারের আশুলিয়ায় পলিথিন বিক্রি ও মজুতের দায়ে দোকান মালিককে আর্থিক দন্ড

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম।

এর আগে বিকেলে পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে আশুলিয়ার জামগড়া ও নবীনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ বলেন, বিকেলে পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে জামগড়া এলাকার রোমান ভুইঁয়ার মার্কেটে দুটি গোডাউনে বিক্রয় নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে ৫০ হাজার টাকা ও নবীনগরের বাইশমাইল এলাকা সংলগ্ন ১টি গোডাউনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ পলিথিন।

অভিযানে পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব এবং আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com