বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উজিরপুরে প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ

উজিরপুরে প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ

বরিশালের উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উজিরপুর মডেল থানার এস,আই জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে ধর্ষক আজিজুল বিশ্বাস ২১ কে গ্রেফতার করেছে।

দঃধামুরা ধর্ষকের বাড়ীর আঙ্গিনায় সালিশী বৈঠক চলাকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য শোলক ইউনিয়নের দঃধামুরা গ্রামের বারেক বিশ্বাসের ছেলে লম্পট আজিজুল বিশ্বাস বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের শহিদুল ইসলাম বেপারীর মেয়ে প্রতিবন্ধী অষ্টম শ্রেণীতে পরুয়া ছাত্রীকে সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

সর্বশেষ ১৮ জুলাই রাতে লম্পট আজিজুল ওই ছাত্রীকে ডেকে নির্জন স্থানে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বিষয়টি বাড়ীর লোকজন টের পেলে ধর্ষণের ঘটনা এলাকায় চাউর হয়। ছাত্রীর পরিবার জানতে পেরে ২২শে জুলাই উজিরপুর মডেল থানার তার পিতা শহিদুল ইসলাম বেপারী বাদী হয়ে ধর্ষক আজিজুল বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার খবর পেয়ে লম্পটের পরিবার ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে পালিয়ে থাকা লম্পট আজিজুলকে ২৩ শে জুলাই সকালে বাড়ীতে হাজীর করে এবং দুপুর ১২টায় এলাকায় কতিপয় মোড়লদের নিয়ে বাড়ীর মধ্যে শালিশি বৈঠক বসায়।

এ সময় উজিরপুর মডেল থানার এস,আই জাফর শালিশি বৈঠক থেকে ধর্ষন মামলার আসামি লম্পট আজিজুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস, আই জাফর জানান ২৪ জুলাই সকালে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হবে এবং ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য বরিশাল হাসপাতালে প্রেরন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com