বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফেসবুকে এক শিক্ষকের সাম্প্রদায়িক উস্কানীমূলক পোস্ট! অত:পর শোকজ!

ফেসবুকে এক শিক্ষকের সাম্প্রদায়িক উস্কানীমূলক পোস্ট! অত:পর শোকজ!

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

বাংলাদেশ সচিবালয়কে ‘হিন্দুয়ালয়’ আখ্যা দেয়া একটি সংবাদের কাটিং ফেসবুকে পোস্ট দিয়ে সাম্প্রদায়িক উস্কানী দিয়ে সমালোচনার ঝড় তোলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীমকে অবশেষে ‘শোকজ’ করা হয়েছে।


ওই শিক্ষককে আগামি সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে সময় বেঁধে দেয়া হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন আজ দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসীম তার নিজের ফেসবুক ওয়ালে গত ২৭ মে একটি অনলাইন পত্রিকায় সচিবালয়কে “হিন্দুয়ালয়” আখ্যা দিয়ে লেখা- ‘সচিবালয়ে মুসলমান নেই বললেই চলে, ৪০৩ জন হিন্দু সচিব’ এমন ভুয়া লেখা সম্বলিত সংবাদের কাটিং পোস্ট করে লিখেন, “এই নিউজটা কি সঠিক?”
এর পরপরই সেই সাম্প্রদায়িক পোস্টের নীচে হিন্দু সম্প্রদায় ও সরকারকে নিয়ে নানা কুৎসিত ও নোংরা কমেন্টস পড়তে থাকে। এ নিয়ে ফেসবুকে তোলপাড় সৃষ্টি হলে, বিষয়টি প্রশাসনের নজরে আসে।


পরে ওইদিন সন্ধ্যায় ওই সহকারী প্রধান শিক্ষককে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত)মো. রুহুল আমীন থানায় তলব করেন।
পরে ইউএনও মোহাম্মদ মাসুমের কঠোর নির্দেশে ওই বিতর্কিত পোস্টটি ডিলেট করে তিনি ফেসবুকে দু:খ প্রকাশ করে আরেকটি পোস্ট দিতে বাধ্য হন।

এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে সরকারি ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা শনিবার তাকে (ওয়াজেদ উল্লাহ কে) এ বিষয়ে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

প্রধান শিক্ষক আবু মোছা বলেন,”শতবর্ষী স্কুলটির ভাবমূর্তি ক্ষুন্ন ও সরকারকে বিব্রত করতে কেন এই পোস্ট তিনি ফেসবুকে দিলেন, সেটির কারণ জানাতে আগামি সাতদিনের মধ্যে তাকে সময় বেঁধে দিয়েছি।”

তবে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম বলেন,”থানায় তলব করে কেউ আমাকে কোন নির্দেশ দেয়নি। আপলোডের কিছুক্ষণ পর আমি নিজেই সেটি ডিলেট করে দু:খ প্রকাশ করে আরেকটি পোস্ট দিয়েছি। আর আমাকে কোন শোকজ করা হয়নি। হেড স্যার বিষয়টি জানতে চেয়েছেন মাত্র।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন বলেন,”কোন সুস্থ মানুষ এমন পোস্ট দিতে পারেন না। জেলা শিক্ষা কর্মকর্তা স্যারের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে এর আগে নবীনগরে প্রধান মন্ত্রীর শ্লোগানকে ব্যাঙ্গাত্মক এবং সনাতনীদের (হিন্দু) কটাক্ষ করে মামুর বাড়িতে পাঠিয়ে দেয়ার নোংরা কথাবার্তা দিয়ে ফেসবুকে আপলোড করা পরপর দুটি ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ না করার ফলেই বারবার এমন ঘটছে বলে মত প্রকাশ করেছেন স্থানীয় পর্যবেক্ষকেরা।

এ বিষয়ে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম জানান,”আগের দুটি ঘটনাসহ এই ঘটনাটির জন্যও ফেসবুক থেকে তাদের সব বিতর্কিত লেখা ডিলেট করে ক্ষমা চাইতে বাধ্য করেছি। তবে এরপর এসব স্পর্শকাতর বিষয়ে কেউ কোন পোস্ট দিলে, কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com