বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বন্যার পানিতে প্লাবিত শ্রীনগর – দোহার মহা সড়ক

বন্যার পানিতে প্লাবিত শ্রীনগর – দোহার মহা সড়ক



পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে । পদ্মার আশেপাশের এলাকার বিভিন্ন অংশ দিয়ে পানি দ্রুতবেগে প্রবেশ করে শ্রীনগরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।এতে শ্রীনগর-
দোহার মহাসড়কের আল-আমিন বাজার এর উপর দিয়ে হাঁটু সমান উচ্চতায় প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।এবং কিছুক্ষণ পূর্বে শ্রীনগরে কুশারী পাড়া গ্রামের সামনে অবস্থিত শ্রীনগর-দোহার মহাসড়ক প্লাবিত হয়ে প্রবল বেগে পানি ছুটছে।

এতে ও ওই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে ।ফলে যেকোনো সময় শ্রীনগর থেকে দোহার হয়ে রাজধানী ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, সকাল সাতটার দিকে শ্রীনগর-দোহার মহাসড়কের কুশারী পাড়াগ্রাম এর কাছে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। কিছু বাস-ট্রাককে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায়।

বন্যার পানিতে অনেকের বীজতলা, সবজি ও পাটের আবাদ তলিয়ে গেছে, বাড়ি-ঘরে পানি ঢুকেছে। যেকোনো সময় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেখানে দুর্ঘটনা ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com