বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে অবৈধ ক্লিনিকে র‌্যাবের অভিযান

রংপুরে অবৈধ ক্লিনিকে র‌্যাবের অভিযান



রংপুর নগরীর ধাপ এলাকায় সেবা প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছে রংপুর র‌্যাব-১৩। সেই সাথে হাসপাতালের মালিক রফিকুল ইসলামকে ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের প্রতারিত করার অভিযোগে ওই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সাথে ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে।

অন্যদিকে হাসপাতাল থেকে সকল রোগীদের অনত্র স্থানান্তর করে সীলগালা করার আদেশ দেয়া হয়েছে।
র‌্যাব ১৩ কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর ধাপ এলাকায় সেবা প্রাইভেট হাসপাতাল নাম দিয়ে চার তলা বিশিষ্ট ভবন ভাড়া নিয়ে হাসপাতাল পরিচালনা করে আসছিলো।

হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের কোন অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে রোগী ভর্তি করে চিকিৎসার নামে রোগীদের প্রতারিত করে আসছিলো।

গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল হাসপাতালে অভিযান চালায়, হাসপাতালের মালিক রফিকুল ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাইন বোর্ডে ডা, রফিকুল ইসলাম উল্লেখ করে রোগীদের প্রতারিত করে আসছিলো।

স্বাস্থ্য বিভাগের কোন অনুমোদন না থাকায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করে। সেই সাথে ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে প্রতারনা করার অভিযোগে ভুয়া ডাক্তার রফিকুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com