ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহ ইউনিয়নের বাগুয়ান ও নদেরচাঁদ স্থানের নদী থেকে বৃহস্পতিবার (২৩.০৭.২০) ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুটি অবৈধ বাঁধ অপসারণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, বারাশিয়া মধুমতি নদীর বাগুয়ান ও নদেরচাঁদ নামক স্থানে নদীর আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ধরছিল জেলেরা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ অভিযান চালায়। এ সময় বাঁধ মালিকরা পালিয়ে যায়। বাঁধ দুটি উঠিয়ে দেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়ে কাউকে পায়নি। লোকজন দিয়ে বাঁধ দুটিকে উঠিয়ে দিয়েছি।
Leave a Reply