বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

নবীনগরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভান্ডুসার গ্রামে নিজের আপন চাচাতো ভাইয়ের হাতে ধর্ষিত হয়েছে সাত বছরের এক শিশু। এঘটনায় অভিযুক্ত সাইফুল মিয়াকে (২৪) আজ সকাল সাড়ে ৯টায় নবীনগর উপজেলার বীরগঁাও ইউনিয়নের কিশোরপুরগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার নাটঘর ইউনিয়নের ভান্ডুসার গ্রামের হান্নান মিয়ার ছেলে ওমান ফেরৎ সাইফুল ইসলাম গত ২১ জুলই মঙ্গলবার বাড়ির
পাশে মাছ ধরার কথা বলে তার আপন চাচাতো বোন ওই শিশুটিকে কোলে করে পাশের একটি বঁাশঝাড়ের পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর প্রচুর ব্যথা ও রক্তক্ষরণে এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে
সাইফুল পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে


ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করান।। বর্তমানে ওই শিশুটি মমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।এ বিষয়ে নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনার পর পুলিশের কয়েকটি টিম বিভিন্ন জায়গাতে
অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকালে কিশোরপুর গ্রাম থেকে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় ধর্ষক সাইফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে নবীনগর থানায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com