বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিদ্ধিরগঞ্জ থেকে গাড়ি চোর চক্রের ২জন সদস্য’কে গ্রেফতার, চোরাইকৃত ১টি পিক-আপ গাড়ি উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থেকে গাড়ি চোর চক্রের ২জন সদস্য’কে গ্রেফতার, চোরাইকৃত ১টি পিক-আপ গাড়ি উদ্ধার

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা হতে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের ০২ জন সদস্য’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গত ২২ জুলাই দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিএসসি কোম্পানী’র টানা ৩০ ঘন্টার বিশেষ অভিযানে পরিচালনা করে মোঃ কামাল হোসেন (৩৮) ও মোঃ ইমরান (৩৯)আটক করে। গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকা হতে চোরাইকৃত ০১টি পিক-আপ গাড়ি উদ্ধার করা হয়।

গাড়িটি গত ২০ জুলাই ২০২০ ইং তারিখে কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকা হতে চুরি করে নারায়ণগঞ্জে নিয়ে এসে গাড়ির মালিকের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে আসছিল। এই ঘটনায় কুমিল্লা জেলার বরুড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ জানা যায়, তারা একটি সংঘবদ্ধ চোর চক্র।এই চোর চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা হতে গাড়ি চুরি করে নারায়ণগঞ্জে নিয়ে আসে।

পরবর্তীতে গাড়ির বডি বা ডকুমেন্ট হতে চালক বা মালিকের নাম্বার সংগ্রহ করে ফোন করে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে। দাবিকৃত টাকা ফেরত পেলে অনেক সময় গাড়ি ফেরত দেয়, অন্যথায় চোরাই গাড়ি বিক্রি করে দেয়।

র‌্যাব-১১ এর অনুসন্ধানে চুরি সংক্রান্ত ঘটনার সত্যতা পেয়ে চোর চক্রকে সনাক্তকরণ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ২১ জুলাই বিকালে অভিযান শুরু করে ২২ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা হতে চোরচক্রের মূলহোতাসহ উপরোক্ত ০২জন আসামীকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি রাত (১০.৩০) ঘটিকায়

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকা হতে চোরাইকৃত পিক-আপ গাড়িটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য হন্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com