বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিদ্ধিরগঞ্জে শো রুম থেকে সাড়ে ৫ লাখ টাকার মোবাইল লুট

সিদ্ধিরগঞ্জে শো রুম থেকে সাড়ে ৫ লাখ টাকার মোবাইল লুট

সিদ্ধিরগঞ্জে মাত্র ২৫ মিনিটে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ষ্মার্ট ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ২২ জুলাই বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল মোড় হাজী এ রহমান সুপার মার্কেটের ২য় তলায় মোবাইল ফ্লোরের সোহেল টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তরা এমআই এর শো-রুমে থাকা ব্রান্ডের বিভিন্ন মডেলের ৩৫টি ষ্মার্ট ফোন লুট করে নিয়ে গেলেও শো রুমে থাকা বিপুল পরিমানের বাটন মোবাইল নেয়নি। ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আরাফাত রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোহেল টেলিকমের সত্তাধিকারী সোহেল জানান, মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ৭/৮ জন দূর্বৃত্ত সকাল ৭টা ৫০ মিনিটের সময় তালা ভেঙ্গে শো-রুমে প্রবেশ করে এমআই ব্রান্ডের বিভিন্ন মডেলের ৩৫টি ষ্মার্ট ফোন লুট করে নিয়ে গেছে।

দূর্বৃত্ত ৮টা ১৫ মিনিটের সময় শো-রুম থেকে বেড়িয়ে গেছে। মাত্র ২৫ মিনিটে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ৩৫টি ষ্মার্ট ফোন লুট করে নিয়ে যায়। তবে এসময় মার্কেটের নিরাপত্তা প্রহরী মার্কেটের ভেতরেই অবস্থান করছিলো বলে তিনি জানান। তাছাড়াও একই শো-রুমে বিপুল পরিমানের বাটন মোবাইল ফোন থাকলেও দূর্বৃত্ত সেই গুলো নেয়নি।


এ বিষয়ে কথা হলে, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আরাফাত রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শো-রুমের মালিককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com