বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে বিদ্যালয়ের জমি দখল হওয়া সম্পত্তি উদ্ধারে মৌন মিছিল ও মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ।

রাজাপুরে বিদ্যালয়ের জমি দখল হওয়া সম্পত্তি উদ্ধারে মৌন মিছিল ও মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ।

সকাল ১১টায় রাজাপুর প্রেসক্লাব চত্বর বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকরা মুখে কালো কাপড় বেধে প্রতিবাদী মৌন মিছিল বের করে। মিছিলটি রাজাপুর শহর ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। স্কুল বাঁচলে বাঁচবে শিক্ষা” এমন স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ঝালকাঠির ঐতিহ্যবাহি রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধারসহ ১১ দফা দাবিতে প্রতিবাদী মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনকারীরা জানায়, বিদ্যালয়ের প্রায় ৯ একর সম্পত্তির মধ্যে ৬৭ শতাংশ জমিতে পাঁচটি ভবন নির্মাণ করে শিক্ষা কার্যক্রম চলছে।

প্রতিষ্ঠানটির বিপুল সম্পত্তি স্থানীয় প্রভাবশালী মহল নানাভাবে দখল করে আছে। তারা সম্পত্তি দখল করে ব্যক্তিগত দোকান, অফিস, বাড়িঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান করেছে। বর্তমানে শিক্ষার্থীদের পিটি-প্যারেড করার জায়গাটুকুও নেই। বিদ্যালয়ের সম্পত্তি বিভিন্ন সময় বেআইনিভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগসাজোশে লিজ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে প্রভাবশালী ওই মহলটি। তাই গত ২মাস ধরে বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

মৌন মিছিল সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রান্তন ছাত্র সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লাহ ও শিক্ষার্থী অভিভাবক নাজনীন পাখি। বক্তারা বলেন, আমরা সবাই আন্দোলন করছি বিদ্যালয়ের বেহাত হওয়া সব সম্পত্তি বিদ্যালয়কে উদ্ধার করে দিতে। প্রয়োজনে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাচাতে আমরা মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তর পর্যন্ত যাবো। বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি উদ্ধার না হলে বৃহত্তর কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এই বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের বেহাত হওয়া বেশকিছু সম্পত্তি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। গত দুইমাসে অবৈধভাবে নির্মিত তিনটি ভবন ভেঙ্গেফেলা হয়েছে। বাকি অন্য একটা জমি নিয়ে মামলা চলছে। বিদ্যালয়ের পরিচালনা সভাপতি ও রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান মনির বলেন, বিদ্যালয়ের সম্পত্তি লিজ দেওয়ার কোনো বিধান নেই।

আমরা বিভিন্ন সময় অবৈধভাবে সম্পত্তিগুলো আইনি প্রকৃয়ার মাধ্যমে উদ্ধার করবো। আমিও বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধার আন্দোলনের সাথে ব্যক্তিগতভাবে সহমত পোষণ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com