বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে কৃষকের বাড়ি থেকে ডাকাতি হওয়া গরু উদ্ধার

ঝিনাইদহে কৃষকের বাড়ি থেকে ডাকাতি হওয়া গরু উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সুলতান মিয়া নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা পর ১ টি বাছুর ও ১টি গাভী উদ্ধার করা হয়েছে। গতকাল কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকা থেকে গাভী ও বাছুর দুটিকে উদ্ধার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল বাশার এর তত্তাবধানে ওসি অপারেশন আবুল খায়ের এ অভিযান পরিচালনা করেন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, গত ১৪ জুন রাত আড়াই টার দিকে ট্রাক ও পিকআপ নিয়ে একদল ডাকাত সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃষক সুলতান মিয়ার বাড়িতে ঢোকে।

এসময় তারা বাড়ির ৭ সদস্যকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে গরুসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি বাপ্পি নামে এক ব্যক্তি বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলার সূত্র ধরে মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ১ টি গাভী ও ১ টি বাছুর গরু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ইতিমধ্যে লুন্ঠিত একটি মোবাইল এবং ঘটনার সাথে জড়িত দুই জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দি প্রদান করেছে।

উদ্ধারকৃত গরু বিজ্ঞ আদালতের নির্দেশে মালিকের কাছে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ওসি তদন্ত এমদাদুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com