বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তিযুদ্ধ মঞ্চ হরিনাকুন্ডু উপজেলা শাখার পক্ষ থেকে বৃক্ষ রোপণ ও মাক্স বিতরন

মুক্তিযুদ্ধ মঞ্চ হরিনাকুন্ডু উপজেলা শাখার পক্ষ থেকে বৃক্ষ রোপণ ও মাক্স বিতরন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যগে বৃক্ষ রোপণ ও মাক্স বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীতে হরিণাকুন্ডু উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আশরাফুল আবেদিন পিটারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আশরাফুল ইসলাম, প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ মঞ্চরে সাধারণ সম্পাদক আব্দুল কাদের আল মুনসুর দ্বীন,

বিশেষ অতিথি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি সাব্বিরুল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রিগান আলি, হরিণাকুন্ডু উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য মোঃ আল আমিন, ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের দপ্তর সম্পাদক রাব্বি হোসেন রয়েল সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচি পরিচালনা করেন, হরিণাকুন্ডু উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম।

শুরুতে হরিনাকুন্ডু উপজেলার প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অর্ধ-শতাধিক গাছের চারা রোপন করেন নেতৃবৃন্দ। পরে পথচারীদের মাঝে ২ শতাধিক ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা ও পাচ শতাধিক মাক্স বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচী অব্যাহত থাকবে।

কর্মসূচী শেষে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল কাদের আল মুনসুর দ্বীন বলেন, করোনা মহামারী বড় আকার ধারণ করায় প্রতি উপজেলা, ইউনিয়ন সহ সকল ইউনিটে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে এবং গ্রাম অঞ্চলের মানুষকে সচেতন করতে হবে, গ্রাম বাচলে বাঁচবে দেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com