বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে সরকারি ওষুধ উদ্ধারঃ সিভিল সার্জনের পিয়নসহ গ্রেফতার ৭জন।

রংপুরে সরকারি ওষুধ উদ্ধারঃ সিভিল সার্জনের পিয়নসহ গ্রেফতার ৭জন।

বিনামূল্যের সরকারি ওষধ পাচার ও চোরাকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এদের মধ্যে একজন রংপুর সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারি (পিয়ন), দুইজন চোরাকারবারি চক্রের মূল হোতা এবং বাকি চারজন ফার্মেসির মালিক।

তাদের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকার বিপুল পরিমাণ জীবন রক্ষাকারী সরকারি ওষধ উদ্ধার হয়েছে। গ্রেফতাররা হলেন- সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সাহের জামান (৫৩), পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের খন্দকার আব্দুস সালাম (৫৫), নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুনি গ্রামের আব্দুর রহমান (৪৫), মাহিগঞ্জের হাশেম রেজা (৪২), কমল চন্দ্র রায় (৪১), বকচি গ্রামের ধীরেন চন্দ্র বর্মন (৩৪) ও দীপাল চন্দ্র বর্মন (৩০)।চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও প্রতিষ্ঠান থেকে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে বিনামূল্যে বিতরণের সরকারি ওষধ সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করত।

এই চক্রের সাথে অসাধু ও দালাল প্রকৃতির লোক যুক্ত হয়ে সরকারি মূল্যবান ওষধ বিভিন্ন ফার্মেসিতে সরবরাহ করত।মঙ্গলবার (২১ জুলাই) বেলা দেড়টায় মাহিগঞ্জ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দেওয়ানটুলি থেকে আব্দুর রহমানকে বিপুল পরিমাণ সরকারি ওষধসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে মাহিগঞ্জ থেকে ফার্মেসি মালিক হাশেম ও কমল এবং রঘুবাজার থেকে ধীরেন ও দীপালকে পুলিশ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি ওষধ উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিনে নিউ জুম্মাপাড়া থেকে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন এবং চোরাচালান চক্রের অন্যতম হোতা সাহের জামানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পীরগাছার পাঠক শিকড় গ্রাম থেকে চক্রের আরেক হোতা খন্দকার আব্দুস সালামকে আটক করা হয়। গ্রেফতারদের কাছ থেকে ২৮ প্রকারের প্রায় দুই লক্ষ টাকার বিনামূল্যের সরকারি ওষধ উদ্ধার করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান করা হচ্ছে।

একই সাথে গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সহাকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মো. ফারুক আহমেদ, মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ্ আলম সরদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com