বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ প্রদান-গ্রহণকারী ২ জনকে সাজা

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ প্রদান-গ্রহণকারী ২ জনকে সাজা

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীকে এবং অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারী দুইজন বাড়ির মালিককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি ভবনের বেজমেন্টে অনুমোদনবিহীন গার্মেন্টস চালু রাখায় এক ফ্যাশন হাউস মালিককেও সাজা দেয়া হয়।মঙ্গলবার (২১ জুলাই) গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর, শ্রীপুর উপজেলার দখলা এবং জৈনাবাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত শ্রীপুরের দখলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মূল হোতা সুমন শেখকে ৩০ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই উপজেলার জৈনাবাজার এলাকার একটি ভবনের বেজমেন্টে কারখানা লাইসেন্স, ফায়ার লাইসেন্স ব্যতীত অনুমোদনবিহীনভাবে ‘সারিকা ফ্যাশন হাউস’ নামক গার্মেন্টস চালু রাখায় এর মালিক সাদেক খানকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে দুই জন বাড়ির মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com