বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাইপ দিয়ে পানি খাইয়ে মহিষকে মোটা করার চেষ্টা, ২ জনকে জরিমানা

পাইপ দিয়ে পানি খাইয়ে মহিষকে মোটা করার চেষ্টা, ২ জনকে জরিমানা

গাজীপুরে পাইপ ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে গরু-মহিষ মোটা (স্বাস্থ্যবান) করে বিক্রির চেষ্টার অভিযোগে দুই বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২১ জুলাই) গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা।ইউএনও জানান, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বেপারীরা বেশি দামে বিক্রির জন্য গরু/মহিষকে পাইপের মাধ্যমে পানি খাওয়ায়। যাতে গরু-মহিষ আরও মোটা (স্বাস্থ্যবান) দেখায়।

এমন খবরে কাপাসিয়া উপজেলার আমরাইদ হাটের পাশে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এই ধরনের কাজ করে ভোক্তাকে ফাঁকি দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার গরুর ব্যাপারী জালাল ও বাসারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে স্থানীয় অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ রোড এলাকার ‘ডেন্টি ফুড’ বেকারিতে অপর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, চানাচুর ,লাড্ডুসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য অননুমোদিত উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও বিক্রি করার অপরাধে ওই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় মিয়াবাড়ী ফার্মেসিকে অনুমোদনহীন বিদেশি ওষুধ ও নকল জীবাণুনাশক বিক্রির দায়ে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com