বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে নিখোঁজের চার মাস পার হলেও সন্ধান মেলেনি শিশু উর্মির

নবীনগরে নিখোঁজের চার মাস পার হলেও সন্ধান মেলেনি শিশু উর্মির

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের আজাহার আহামেদ ও সাবিনা বেগমের একমাত্র কন্যা সিনথিয়া আক্তার উর্মির নিখোঁজ হওয়ার চার মাস অতিবাহিত হলেও এখনোও তার কোন হদিস বা খোজ মেলেনি।

জানা৷ যায়, নিখোঁজ আট বছরের শিশু কন্যা সিনথিয়া আক্তার উর্মি তার বাবা মায়ের সাথে ঢাকা বসবাস করতেন। গত এপ্রিল মাসে বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে এসে ৬ই এপ্রিল ২০২০ তারিখে দুপুরবেলা খেলার ফাকে নিখোঁজ হন শিশু সিনথিয়া আক্তার উর্মি। ঐ দিন রাতে শিশুটির বাবা নবীনগর থানায় একটি সাধারন ডায়েরী করেন এবং তার মেয়েকে খোঁজে পেতে পুলিশের নিকট অনুরোধ করেন।

ততকালীন ওসি রনোজিত রায় পুলিশের উপ পরিদর্শক মকবুল হোসেন দুজনেই উর্মিকে খোঁজে বের করা এবং রহস্য উদঘাটনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।কিন্তুু চার মাস অতিবাহিত হলেও নিখোঁজ উর্মির কোন খোঁজ করতে পারেনি নবীনগর থানা পুলিশ।

এই ব্যাপারে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বলেন, উর্মিকে খোঁজে পেতে আমি নবীনগর থানার পুলিশের সাথে একাধিক বার কথা বলেছি কিন্তুু তাদের তেমন তৎপরতা আমার চোখে পরেনি।

এই ব্যাপারে হতাশা প্রকাশ করে উর্মির বাবা আজাহার আহামেদ বলেন, এতদিন এপর্যন্ত আমার মেয়েকে পুলিশ খোঁজে বের করতে পারেনি, শুনেছি নতুন ওসি এসেছে এখন দেখি আমার মেয়ের নিখোঁজের কোন রহস্য উনি উদঘাটন করতে পারেকিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com