বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে অবৈধ মহুয়া ক্লিনিক সীলগালা, ভুয়া ডা. খলিলের কারাদন্ড

যশোরে অবৈধ মহুয়া ক্লিনিক সীলগালা, ভুয়া ডা. খলিলের কারাদন্ড

যশোরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সোমবার অভিযানের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার বসুন্দিয়ার বহুলালোচিত মহুয়া ক্লিনিকে সিলগালার পর ভুয়া চিকিৎসক খলিলুর রহমান খলিলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।বিষয়টি নিশ্চিত করে যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু মাউদ জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের তালিকা করা হয়েছে। নিয়মিত অভিযা্ন পরিচালনা করা হবে।

পেশকার নাজমুল হোসাইন জানিয়েছেন, সোমবার বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহুয়া ক্লিনিকে অভিযান চালায়। এ সময় আদালত দেখতে পায় ক্লিনিক পরিচালনার বৈধ কোনো কাগজপত্র নেই। নেই কোনো নার্স। সেখানে রোগী বহনের কোনো ট্রলিও নেই। এছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে অবৈধভাবে ক্লিনিকে রোগী অপারেশনের প্রমাণ মেলে। এসব কারণে আদালত ক্লিনিকটি সিলগালা করে দেয়। একইস সাথে ক্লিনিক মালিক খলিলুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে স্বাস্থ্য বিভাগের দুইজন প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন অফিস জানিয়েছে, মহুয়া ক্লিনিকের পরিচালক খলিলের এমবিবিএস ডিগ্রি নেই। এরপরেও তিনি চিকিৎসক পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, বিগত দিনে ভুয়া চিকিৎসক খলিলের অপচিকিৎসায় কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে।

এই নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হলেও থেমে ছিলোনা খলিলের মানুষ ঠকানোর ব্যবসা। মঙ্গলবার প্রতিষ্ঠান সীলগালা ও খলিলের কারাদন্ডের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com