বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তুরাগে নিখোঁজ অপর কিশোরের লাশ উদ্ধার

তুরাগে নিখোঁজ অপর কিশোরের লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর কড্ডা এলাকার তুরাগ নদীতে রোববার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মধ্যে অপর কিশোর শাকিব হাসানের (১৬) লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কড্ডা এলাকায় নিহতের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন।

নিহত শাকিব হাসান জামালপুরের বকশীগঞ্জ থানা এলাকার আবু সাইদের ছেলে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ৫/৬ কিলোমিটার দূরে একই মহানগরীর ইসলামপুর এলাকা থেকে এ ঘটনায় নিখোঁজ নাওজোর এলাকার রবীন্দ্র নাথের ছেলে দুর্জয়ের (১৪) লাশ উদ্ধার করেন ফায়ার সর্ভিসের ডুবুরিদল। নিহত দুই কিশোর স্থানীয় নাওজোড় প্রগতি মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে থেকে কিছু দূরে শাকিব হাসানের লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা এবং নিহতের স্বজনরা লাশ উদ্ধার করেন।

জিএমপির বাসন থানার এসআই মো. শাহাদাত হোসেন, রোববার দুপুরে ৬ কিশোর কড্ডার তুরাগ নদীতে রাবারের টিউব নিয়ে গোসল করতে নামে। পানির স্রোতে এক পর্যায়ে টিউব উল্টে দুর্জয় ও শাকিব পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে ওঠে স্থানীয়দের এবং নিখোঁজ কিশোরদের পরিবারকে খবর দেয়।

পরে স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে লাশ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কিশোরদের উদ্ধারে রোববার ও পর দিন সোমবার অভিযান চালায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com