বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

গাজীপুর সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে ভাইবোনসহ চার শিশু মারা গেছে।

সোমবার (২০ জুলাই) রাতে জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো-নেত্রকোণার বারহাট্টা উপজেলার জাওয়াইয়ের তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৯), ছেলে মো. ইব্রাহিম (৬), বগুড়ার সোনাতলা উপজেলার দামরপাড়ার মো. জিয়ারুলের মেয়ে মিষ্টি (১০) এবং একই উপজেলার সুজায়েতপুরের মো. শামীমের ছেলে ফরহাদ (৬)।

তারা সবাই মির্জাপুর পূর্বপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করত।

মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, দুপুরে বৃষ্টির সময় ওই চার শিশু বাড়ির পাশে খেলতে যায়। অনেকক্ষণ তারা বাড়ি ফিরে না গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় বাড়ির পাশে একটি ডোবার পাড়ে ওই শিশুদের পায়ের জুতা দেখতে পেয়ে ডোবার পানিতে তল্লাশি চালানো হয়। সেখানে একে একে চারজনের লাশ পাওয়া যায়।

তিনি বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com