সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
মণিরামপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মণিরামপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

যশোরের মণিরামপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার রাজগঞ্জের  রামপুরে ঘটনাটি ঘটে। নিহতের নাম রুবেল হোসেন শাওন (২২)।  সে অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। পুলিশের দাবি, নিহত শাওন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এদিকে, বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাব-৬ খুলনা লবণচরা স্পেশাল কোম্পানির পুলিশ পরিদর্শক রমজান আলী বাদী হয়ে থানায় ৩টি মামলা দায়ের করেছে। 

 মামলায় উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে র‌্যারের কাছে খবর আসে রামপুর মাঠে মাদকের বড় চালান এসেছে। সেই মাদক পাইকারী হিসেবে বিক্রি করা হচ্ছে। রাত সাড়ে তিনটার দিকে র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানির একটি দল ঘটনাস্থলে যায়। মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। অন্যরা পিছু হটলেও শাওন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক অনুপ বসু জানান, হাসপাতালে আনার অনেক আগেই ওই যুবক মারা গিয়েছিলো। শাওনের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন ছিলো। মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার দেখানো হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com