বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে স্বামী-স্ত্রী ঝগড়া থামাতে গিয়ে এক নারী নিহত

খাগড়াছড়িতে স্বামী-স্ত্রী ঝগড়া থামাতে গিয়ে এক নারী নিহত

খাগড়াছড়ির জেলা সদর খাগড়াপুর এলাকার স্বামী-স্ত্রী মারামারি ঘটনায় ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশির লাঠির আঘাতে নিকি ত্রিপুরা নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের খাগড়াপুরে মদ্যপ ফুলেন্দ্র ত্রিপুরা (৪৫) ও তার স্ত্রী জীবন মালা ত্রিপুরার মধ্যে মারামারি ঘটনা ঘটে।

এ সময় ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশির হামলায় চেন মোহন ত্রিপুরা (৪০) ও তার স্ত্রী নিকি বালা ত্রিপুরাসহ (৩৮) তিনজন আহত হয়। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোর রাতে নিকি বালা ত্রিপুরা মারা যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অমর বিজয় ত্রিপুরা, ফলেন্দ্র ত্রিপুরা ও জীবন বালা ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com