মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার ৩

ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার ৩

গাজীপুরের কালীগঞ্জে ডাকাতি মামলার এক ওয়ারেন্টভূক্ত আসামীসহ তার দুই সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) ভোররাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসী করে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। আটকৃতরা হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের করিম মোল্লার ছেলে মো. শাকিল মোল্লা (৩১), মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (ভিটিপাড়া) গ্রামের নূর মোহাম্মদ ভূঁইয়ার ছেলে আসাদ ভূঁইয়া (২৭) ও একই গ্রামের চান মিয়ার ছেলে মো. বুরুজ মিয়া (৩০)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, সোমবার ভোররাতে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্টেভূক্ত আসামী গ্রেফতারের উদ্দেশ্যে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় অভিযান চালায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে একই কর্মকর্তা মোক্তারপুর বড়গাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানে ডাকাতির ওয়ারেন্টসহ ৮ মামলার আসামী মো. শাকিল মোল্লা এবং তার দুই সহযোগী আসাদ ভূঁইয়া ও বুরুজ মিয়াকে গ্রেফতার করা হয়।

সময় তাদের দেহ তল্লাসী করে শাকিলের কাছে ২০ পিছ, আসাদের কাছে ২০ ও বুরুজের কাছে ১০ পিছ ইয়াবাসহ মোট ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ওই এলাকায় বিক্রি করত বলে স্বীকার করেছে।

তবে এ ব্যাপারে নতুন একটি মাদক (নং ২৩) মামলায় গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com