বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

শ্রীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

শ্রীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।

উপহার সামগ্রীর মধ্যে ক্ষতিগ্রস্থ একশ’ পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি চিরা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ৩ প্যাকেট নুডুলস ও ২০ পিস করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এছাড়া ৪ শতাধিক পরিবারে মাঝে ১০ কেজি করে চাল ও ২০ পিস করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি কেয়া দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আশিকুর রহমান, উপ-প্রকৌশলী আসিফ নেওয়াজ, ভাগ্যকুল ইউপি সদস্য আব্দুস সামাদ ও মোশারফ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com