বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাড়ে ৯ হাজার পরিবার

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাড়ে ৯ হাজার পরিবার

গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯ হাজার ৫৪০টি পরিবার। সোমবার (২০ জুলাই) সকালে নাগরী ইউনিয়ন পরিষদে এ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

পরে তিনি কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও বক্তারপুর ইউয়িন পরিষদে চাল বিতরণ করেন। জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার দুঃস্থ ও হতদরিদ্র ৯ হাজার ৫৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১, নাগরী ইউনিয়নে ২ হাজার ২৪১, তুমলিয়া ইউনিয়নে ২ হাজার ৪৫ ও বক্তারপুর ইউনিয়নে ২ হাজার ১৭৩ পরিবারের প্রতিটি পরিবারকে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, নাগরী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল বারেক, আওয়ামী লীগ নেতা এইচ এম আবুবকর চৌধূরী, পরিমল চন্দ্র ঘোষ, এসএম রবিন হোসেন, মো. কামরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, একই দিনে মেহের আফরোজ চুমকি এমপি তুমলিয়া-বর্তুল ও জাঙ্গালীয়া-দুবুরিয়া রাস্তা মেরামত কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com