বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে সাফারি পার্কে বঙ্গবন্ধু ওয়াইল্ডবিস্টের ঘরে নতুন শাবক

শ্রীপুরে সাফারি পার্কে বঙ্গবন্ধু ওয়াইল্ডবিস্টের ঘরে নতুন শাবক

দ্বিতীয়বারের মতো গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ব্লু ওয়াইল্ডবিস্টের শাবকের জন্ম হয়েছে। গতকাল রবিবার পার্ক কর্র্তৃপক্ষ জানায়, গত শনিবার সকালে শাবকটির জন্ম হয়।পার্ক সংশ্লিষ্টরা জানান, বছরের শুরুতে আরও একটি ব্লু ওয়াইল্ডবিস্ট শাবকের জন্ম হয়েছিল।

পার্কে এখন ওয়াইল্ডবিস্টের সংখ্যা ১৫। কোর সাফারি অংশে অন্যান্য প্রাণীর সঙ্গে ব্লু ওয়াইল্ডবিস্টের বসবাস। নতুন শাবকসহ মা ওয়াইল্ডবিস্ট এখন বনে অপেক্ষাকৃত ঘন ও নির্জন স্থানে অবস্থান করছে। ওয়াইল্ডবিস্ট তৃণভোজী প্রাণী। এরা দল বেঁধে পাল নিয়ে চলাচল করে। লম্বা নরম ঘাস এদের প্রিয়।

আফ্রিকার সাহারা অঞ্চলে এদের অবাধ বিচরণ। এরা খাবারের সন্ধানে শত শত মাইল পাড়ি দেয়।পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন খান জানান, পার্কে নিয়ম করে এদের খাবার দেওয়া হয়। একটি মা ব্লু ওয়াইল্ডবিস্ট একবারে একটি শাবকের জন্ম দেয়। এরা সাড়ে আট মাস গর্ভধারণ করে।

বর্ষা মৌসুম এদের প্রজননের প্রকৃত সময়। ২০ থেকে ২১ বছর ওয়াইল্ডবিস্টের আয়ুষ্কাল। আরেক বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, শাবকটি এখন মায়ের পাশাপাশি অবস্থান করছে। মায়ের দুধ পান করছে। পার্ক কর্র্তৃপক্ষ ওয়াইল্ডবিস্টকে ভুট্টাদানা, ঘাস ও অন্যান্য খাবার সরবরাহ করছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, সাফারি পার্কে ব্লু ও ব্ল্যাক এ দুই ধরনের ওয়াইল্ডবিস্ট আছে। শনিবার জন্ম নেওয়া বাচ্চাটি ব্লু ওয়াইল্ডবিস্টের। এ বছর পার্কে আরও কিছু প্রাণীর বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com