শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নারায়ণগঞ্জের হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ ১৩ মামলার আসামী দূর্ধর্ষ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ ১৩ মামলার আসামী দূর্ধর্ষ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ নাদির ওরফে নাদিরাকে (৩২) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক দূর্ধর্ষ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫টি তাজা হাত বোমা, দেশীয় তৈরি একটি চাপাতি ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ মে) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাদির ওরফে নাদিরার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১৩ টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোঃ রুবেল হাওলাদার জানান, শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরড়গঞ্জের শিমরাইল সাজেদা হাসপাতাল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া করে নাদির ওরফে নাদিরাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ টি তাজা হাত বোমা, দেশীয় তৈরী একটি চাপাতি ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com