শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শ্রীপুরে ফোম কারখানার গুদামে আগুন, ভবন ধস

শ্রীপুরে ফোম কারখানার গুদামে আগুন, ভবন ধস

গাজীপুরের শ্রীপুরে একটি তাপনিরোধক ফোম উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে আগুন লেগেছে। এতে গুদামের মালামাল পুড়ে গিয়ে ভবনটি ধসে পড়েছে।রোববার সন্ধ্যায় শ্রীপুরের সাইটালিয়া গ্রামের অরবিট পলিমার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অরবিট পলিমার ইন্ডাষ্ট্রিজের কর্মকর্তা সামিউল ইসলাম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার সন্ধ্যায় গুদামে বিকট আওয়াজ হয় একইসঙ্গে আগুন ধরে যায়।

এতে গুদামে সংরক্ষিত পণ্য ও কাঁচামাল পুড়ে যায় ও ভবন ধসে পড়ে। তবে কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ উদ্দিন জানান, খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে।

এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com