বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুজিববর্ষে টেবুনিয়ায় বৃক্ষরোপন কর্মসূচি এমপি জলি’র

মুজিববর্ষে টেবুনিয়ায় বৃক্ষরোপন কর্মসূচি এমপি জলি’র

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি বলেছেন, সবারই নিজ নিজ উদ্যোগে ১টি করে ফলদ,বনজ ও ঔষধী গাছ লাগানো দরকার।

কারণ সবাই আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি।তাছাড়া গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অতুলনীয় ভূমিকা পালন করে।আজ রবিবার পাবনা সরদ উপজেলার টেবুনিয়ার মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না,গাছ থেকে আমরা ফল ও ঔষধী গুণও পেয়ে থাকি।

এ জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেককে ৩টি করে গাছের চারা রোপন করতে বলেছেন।

আর বলেছেন গাছকে সন্তানের মত লালন পালন করতে হবে।এমপি জলি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নাই।অনুষ্ঠানে হাফিদুজ্জামান বিশ্বাস বিপু’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নিহার আফরোজ জলি,মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সদস্য রোকনুজ্জামান,জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড: আরেফা খানম শেফালী,পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা,

জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী,মালিগাছা ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার ও মহিলা মেম্বার বৃন্দ।এসময় মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ এর গ্রাহকদের মাঝে ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দদের সমন্বয়ে গাছের চারা রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com