বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগৈলঝাড়া দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

আগৈলঝাড়া দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দেড় কেজি গাঁজাসহ বিক্রেতা ফারুক আহমেদ সেন্টু সরদারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে এই অভিযানের সময় সেন্টুর এক সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় রোববার সকালে থানার এসআই সুশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুপুরে সেন্টুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে পুলিশ।

সেন্টু ওই উপজেলার অশোকসেন গ্রামের হারুন অর রশিদ সরদারের ছেলে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গত শনিবার রাতে উপজেলার অশোকসেন গ্রামের করম আলী সরদারের বাড়ির পুকুর পাড়ে মাদক বিক্রির গোপন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও সেন্টু সরদারকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্বাস উদ্দিন জানান, মাদক মামলায় সেন্টুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com