বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাককনইবি তে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাককনইবি তে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৯ জুলাই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু ভাস্কর্যের চারপাশে শতাধিক গাছের চারা রোপন করা হয়। বিভিন্নপ্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও পি এস টু ভিসি এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃক্ষরোপনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. সুজন আলী, সৌন্দর্য বর্ধন কমিটির সদস্য মোহাম্মদ ফখর উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্জাদা আহসান হাবীব, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাকিবুল হাসান রনি, কর্মচারী সমিতির সভাপতি জুনায়েদ কবির ও সাধারণ সম্পাদক রিয়াজুল হক, জাককানইবি শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। তিনি আরও বলেন, ‘করোনা মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। আজ আমি বা আমার পরিবার শুধু ভালো বা নিরাপদে থাকলেই হবে না। বিশ্ববাসী ভালো থাকলেই কেবল আমরা ভালো থাকব।

তাই আপনারা সকলে স্বাস্থ্য বিধি মেনে চলবেন।’ এছাড়া এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা ভূমিকা রেখেছেন তাঁদের সবাইকে তিনি তাঁর ব্যক্তিগত ও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com